ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজু উৎসব শুরু

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীরা তিন দিন ব্যাপী বিজু উৎসব উদযাপন শুরু করেছেন।

আজ ছিল উৎসবের প্রথম দিন, যা ‘ফুল বিজু’ নামে পরিচিত। সকাল ৮টায় শহীদ ড. শামসুজ্জোহা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও কাজলা এলাকা প্রদক্ষিণ করে পদ্মা নদীর ফুলতলা ঘাটে গিয়ে শেষ হয়। সেখানে ফুল ভাসিয়ে প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের দিনের কর্মসূচি সম্পন্ন করেন তারা।

র‌্যালি ও ফুল ভাসানোর সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। 

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা এতে অংশ নেন।

বিজু উৎসব মূলত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায় চাকমা, তঞ্চঙ্গ্যা, মারমা, ত্রিপুরা, ম্রো প্রভৃতির অন্যতম প্রধান ও বর্ণিল বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষের (১৪ এপ্রিল) আগে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) এই উৎসব উদযাপিত হয়।

নিজস্ব প্রতিবেদক :

১২ এপ্রিল, ২০২৫,  11:41 PM