ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এই সময় হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ-মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘আমরা সব সময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি। এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল মেধাবীদের ছাত্রসংগঠন তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন।’

এ সময় দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক :

২০ এপ্রিল, ২০২৫,  3:15 AM