ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বৃহস্পতিবার

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও লেকচার থিয়েটার ভবনের মাঝখানের রাস্তাটির (মধুর ক্যান্টিন পর্যন্ত) সংস্কারের কাজ আগামী বৃহস্পতিবার শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৬৫ ফুট দৈর্ঘ্য এবং ২৫.৫ ফুট প্রস্থের রাস্তাটিতে ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৩৫ হাজার টাকা। 

এদিকে সংস্কার কাজের জন্য আগামী ৮-২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ব্যবহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামন থেকে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজও জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই রাস্তাটিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হবে। ৬৭৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের রাস্তাটিতেও ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা। 

নিজস্ব প্রতিবেদক :

০৭ মে, ২০২৫,  3:28 AM