ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

চট্টগ্রামে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

#
news image

চট্টগ্রামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী পর্যটন মেলা। পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে নগরীর পেনিনসুলায় আয়োজিত ১৫তম এই পর্যটন মেলা চলছে।

চিটাগং ট্রাভেল মার্ট আয়োজক ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এবং পার্টনার হিসেবে সহযোগিতায় আছে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাই টিকিটস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)  মেয়র ডা. শাহাদাৎ হোসেন মেলার উদ্বোধন করেন।

আজ শুক্রবার চসিকের বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন শিল্পের বিকাশের জন্য সিটি মেয়র পর্যটন মন্ত্রণালয়কে অন্য মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদা শিল্পের মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, পর্যটনকে দেশের অর্থনৈতিক উন্নয়নের শিল্প হিসাবে মর্যাদা দিতে হবে। যেদিন আমরা পর্যটনকে আলাদা মন্ত্রণালয় করতে পারব সেদিন পর্যটন শিল্প দাঁড়িয়ে যাবে।

মেয়র বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের জিডিপিতে অ্যাগ্রিকালচার, মানবসম্পদ, গার্মেন্টস সেক্টরের পরের সেক্টর হিসেবে পর্যটনকে আনতে পারিনি। পর্যটন শিল্পকে আমরা কেন যেন অবহেলা করি। সরকারের নীতি নির্ধারকরা কেন জানি সিভিল এভিয়েশনের দিকে একটু বেশী ইন্টারেস্ট অনুভব করতেন। ট্যুরিজমকে পাত্তা দিতে চান না। অথচ আমাদের চারপাশের প্রতিবেশী দেশগুলো পর্যটন শিল্পকে পুঁজি করেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে, ২০২৫,  12:36 AM