ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ডাকাতি

#
news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছসহ একটি ট্রাক ডাকাতি হয়েছে। রবিবার রাত সাড়ে ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরীঘট এলাকায় এই ঘটনা ঘটে। মাঝে মধ্যেই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করে।

খোঁজ নিয়ে জানা যায়, যশোর থেকে ১৬৮ কার্টন মাছ নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো ন- ১৯-০৮৫৩) ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের শ্রীনগর পুরাতণ ফেরীঘাটের মাশুরগাঁও মাছের ট্রাকটি পৌছলে অপর একটি পিকআপ ভ্যান নিয়ে ওৎ পেতে থাকা ডাকাত দল ব্যারিকেট দিয়ে মাছ বোঝাই ট্রাকটির গতিরোধ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা মাছ বোঝাই ট্রাকে উঠে চালক আবু বকর সিদ্দিক সাগরকে (২৮) কালো রংয়ের যন্ত্র দিয়ে ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে ফেলে ও হেলপার আল-আমিন হোসেনকে বেঁধে মাছের ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে রাত সোয়া ৪ টার দিকে তাদেরকে উপজেলার হাঁসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশের একটি গাছের সাথে বেঁধে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ভোরে এক অটোচালকের সহায়তায় ডাকাতি হওয়া ট্রাকের চালক ও হেলপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা শেষে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এই বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

২০ মে, ২০২৫,  5:46 AM