ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে : ডা. এজেডএম জাহিদ হোসেন

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। তাই জনগণের শক্তির উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে ফেরত দেয়ার সুযোগ দিন। 

আজ বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ সময় আরও বলেন, অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। এ দেশের মানুষ আপনাদের ভালোবেসে দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক।

নিজস্ব প্রতিবেদক :

২৩ মে, ২০২৫,  5:09 AM