ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

চমেক হাসপাতালে স্বতন্ত্র শিশু কিডনি ওয়ার্ড চালু

#
news image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। দীর্ঘ এক দশকের বেশি সময় পর এবার আলাদা স্বতন্ত্র ওয়ার্ড পেলো শিশু কিডনি রোগে আক্রান্ত্র ছোট্ট রোগীরা। শনিবার হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত নতুন এই ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন। এসময় হাসপাতালের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীদের জন্য চালু করা হয়েছিল মাত্র ১১ শয্যার একটি ওয়ার্ড। তখন সেটি ছিল শিশু স্বাস্থ্য বিভাগের ৮ নম্বর ওয়ার্ডের ভেতরে সেবা প্রদান করা হতো। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় চার বছর পর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়। তবে আলাদা ওয়ার্ডের অভাবে রোগীদের সেবা দিতে হতো অন্যান্য রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে। এতে শিশু রোগীদের ঝুঁকি ও ভোগান্তি ছিল চরমে। চাহিদার কথা বিবেচনায় রেখে এবং শিশুরোগীদের সুরক্ষিত পরিবেশে আলাদা চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক মাস আগেই প্রস্তুত করেন নতুন এই ওয়ার্ড।

সংশ্লিষ্টরা সূত্র জানায়, প্রায় তিন মাস আগে নতুন এ ওয়ার্ডটির অবকাঠামো প্রস্তুত করা হয়। অবশেষে উদ্বোধন করা হলো ২০ শয্যার এ শিশু কিডনি ওয়ার্ড। হাসপাতালের দ্বিতীয় তলার পশ্চিম পাশে, শিশু স্বাস্থ্য বিভাগের বহির্বিভাগের পাশ্বে অবস্থিত এই ওয়ার্ডে থাকবে উন্নত চিকিৎসা সুবিধা। রয়েছে শিশুদের জন্য ডায়ালাইসিস সুবিধাও। ফলে শিশু কিডনি রোগীরা এবার থেকে সম্পূর্ণ আলাদা, নিরিবিলি ও উন্নত পরিবেশে চিকিৎসাসেবা গ্রহন করতে পারবে। এ প্রসঙ্গে চমেক হাসপাতালের শিশু কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. মারুফ উল কাদের জানান, এতোদিন শিশু কিডনি রোগীদের আমরা শিশু ওয়ার্ডের ভেতরেই সীমিত পরিসরে চিকিৎসা দিতাম। এখন আলাদা ওয়ার্ড হওয়ায় শিশুদের সুরক্ষিত পরিবেশ ও উন্নত চিকিৎসা দেওয়া অনেক সহজ হবে। কর্তৃপক্ষের এই উদ্যোগ চট্টগ্রামবাসীর জন্য বড় সুখবর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বতন্ত্র এই শিশু কিডনি ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসা নিতে আর মূল ওয়ার্ডের ভিড়ে থাকতে হবে না। শিশুরা এবার থেকে নিরিবিলি, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা নিতে পারবে। এই উদ্যোগে আশার আলো দেখছেন রোগীর স্বজনেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন বলেন, শিশু রোগীদের জন্য আলাদা কিডনি ওয়ার্ড চালুর বিষয়টি আমাদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে। তিন মাস আগেই আমরা ওয়ার্ডটি প্রস্তুত করেছি। বর্তমানে রোগীরা নতুন এ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিতে আমরা সদা সচেষ্ট। রোগীদের স্বজনরাও এতে অনেকটা স্বস্তি ভোগ করবেন।

চট্টগ্রাম প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  7:13 AM