ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিরপরাধদের আসামী বানিয়ে বাণিজ্য

#
news image

গাজীপুরে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় নিরপরাদ মানুষদের আসামী বানিয়ে চিহ্নিত যুবলীগদের সহযোগীতায় মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। এঘটনায় ওসি আলী মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধা শিক্ষার্থী সালাউদ্দিন সাদিক। এছাড়াও মঙ্গলবার সকালে টঙ্গী প্রেসক্লাবে  একটি সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন সাদিক।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন সাদিক বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা ৭ নং সেক্টর আধুনিক হাসপাতালের সামনের গলিতে শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ মাথায় গুলিবিদ্ধ হয়ে আমার কোলে শহীদ হয়। ঐদিন রিয়াদের রক্তে আমার পুরো শরীর ভিজে গিয়েছিল এবং রক্তে ভিজে থাকা পোশাক পরে প্রায় ছয় ঘন্টা আমি অতিবাহিত করি। এরপর দিন ২০ জুলাই হত্যার উদ্দেশ্যে আমার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা।

এরপর ৫ ই আগস্টের স্বৈরাচারীর পতনের পর থেকে আমার জীবনযাপনটা অস্বাভাবিক হয়ে ওঠে, নিজের চোখে দেখা জুলাইয়ের প্রত্যেকটি নির্মম ঘটনা বারবার মনে পড়ে। সেই অনুভূতিগুলই আমার স্বাভাবিক জীবনযাপন কে বাধাগ্রস্থ করে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় আমার পড়ালেখা। এমনকি আমি আমার নিজের জীবনের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে, শুধুমাত্র জুলাইয়ের স্মৃতি এবং অর্জনের পরে ভিত্তি করে চলতে থাকে প্রতিটি দিন। জুলাইয়ের এই নির্মম ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে ন্যূনতম হলেও কোন শাস্তির ব্যবস্থাটুকু না করে সাধারণ জীবনযাপনে ফিরে যাওয়াটা জীবনটাকে হুমকির মুখে ফেলে দিবে।

গাজীপুর প্রতিনিধিঃ

২৭ মে, ২০২৫,  6:03 PM