ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় নিহত ১, আহত ২ – বিক্ষুব্ধ জনতার অফিস ভাঙচুর

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ কর্মচারীর অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার পঞ্চপীর দক্ষিণপাড়া এলাকার কাশেম ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে । এ নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির পল্লী বিদ্যুতের স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি বিপুল মিয়া (৩৫), আহত ব্যক্তি পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আব্দুল মোতালেব (৪০) ,ও লাইন ম্যান গ্রেড -১ বাদল মিয়া (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইনে গাছ পড়ার কারণে ছেঁড়া তার মেরামতের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও সেখানে দায়িত্বরত লাইনম্যানদের অবগত না করেই তারে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়ার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং অফিসের ৭টি জানালার কাচ ভাঙচু ও কিছু কাগজপত্র তছনছ করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ ) বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সরিষাবাড়ী পল্লী বিদ্যুত জোনাল অফিস পরিদর্শন করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন জানান,পিডিবির লাইনের উপর দিয়ে আমাদের পল্লী বিদ্যুতের তার ক্রস লাইন থাকার কারণে পিডিবির বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার রাশেদুল হাসান (রাশেদ) জানান,নিহত ইলেকট্রিক মিস্ত্রি বিপুল মিয়া'র পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

৩১ মে, ২০২৫,  12:00 PM