ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বেতাগায় জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের জামায়াত কর্মী মোঃ মজাহারুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২ জুন) বিকেল ৫টায় বেতাগা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কর্মী মজাহারুল ইসলামকে বিএনপি-নামধারী সন্ত্রাসী মাসুদ রানা আরিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার মাথায় গুরুতর জখম হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আজাদ আলী, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসাইন, শুভদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মিরাজুল ইসলাম সোহাগ, তারবিয়াত সেক্রেটারি আবু দাউদ।

উল্লেখ্য, গতকাল রবিবার (১জুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের কার্ড বিতরণকে কেন্দ্র করে তর্কাতর্কির ভেতর জামায়াতে ইসলামীর কর্মী মাজহারুল ইসলামের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্থানীয় বিএনপি নেতা আরিফের নেতৃত্বে রাকিব শেখ নামের একজন। সেখান থেকে মাজহারুল ইসলামকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  9:43 PM