ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

সরিষাবাড়ীতে ৬’শতাধিক চিকিৎসা বঞ্চিতরা পেল বিনামুল্যে স্বাস্থ্যসেবা

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে ৬’শতাধিক চিকিৎসা বঞ্চিতরা পেল বিনামুল্যে স্বাস্থ্যসেবা। সোমবার (৯ জুন) জামালপুর জেলার সর্ববৃহৎ সমাজ সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদ ভিত্তিক সমাজ এ কমিটির উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সেঙ্গুয়া দারুলহুদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগীতায় ছিলেন,জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লি:,এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লি:, মহাদান ইউনিয়ন ফোরাম, হযরত শাহজামাল (র:)জেনারেল হাসপাতাল লি:,দুবাই হসপিটাল বিডি ও বিজিডি টেকনোলজি’র পক্ষ থেকে সহযোগীতা করা হয়। 
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ৬শতাধিক শিশু-নারী/পুরুষ বিনামুল্যে ৬ সদস্যর একটি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে রোগী দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন লিটন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদানকারীরা হলেন, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ) ডা: মোঃ শফিকুল্লাহ আকবর সোহেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তফা মাহতাব তোহা,ঢাকা এম. আর. খান শিশু হাসপাতাল শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আফরিনা সিদ্দিকী, ঢাকা শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট ঢাকা লুবনা জেনারেল হাসপাতাল এর সিনিয়র মেডিকেল অফিসার ডা: মোঃ মেহেদী হাসান ,ময়মনসিংহ কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অনিকা আশরাফী তুষার,পাবনা মেডিকেল কলেজ একতা হাসপাতাল এর মেডিকেল অফিসার ডা: জয়দেব সূত্রধর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক আল-আমিন,সদস্য সচিব জিয়াউল হক (সোহেল) সদস্য রঞ্জু আহমেদ খান,অনান্যদের মধ্যে কৃষিবিদ এনামুল হক আজাদ, কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, সমাজসেবক জাকির হোসেন লিটন,শফিউল আজম তালুকদার সুরিদ সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগীতা করেন। এ দিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড, আব্দুল আওয়াল সহ বাংলাদেশ জামায়াতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর মাসুদ রানা দুলাল সহ নেতা-কর্মীরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরির্দশন করেন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় ৬’শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ধরনের স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবী জানিয়ে স্থানীয় বাসিন্দারা সমাজ কমিটিকে ধন্যবাদ জানান। সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য এটি ছিল এক অনন্য উদ্যোগ। এ সেবা পেয়ে খুশি চিকিৎসা বঞ্চিতরা।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

১০ জুন, ২০২৫,  3:18 PM