ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলের শ্রীলঙ্কা সফর

#
news image

ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর ২২ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল আজ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে  প্রতিনিধিদলের এই চার দিনের সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সফরের মাধ্যমে প্রতিনিধিদলটি শ্রীলঙ্কায় নতুন ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনাও অনুসন্ধান করবে।

সফরকালে ডিসিসিআই প্রতিনিধিরা সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোর্টার্স অব শ্রীলঙ্কা, ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কা এবং ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অব শ্রীলঙ্কার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ব্যবসায়িক ফোরাম ও ব্যবসায়িক মিলনমেলার (বি-টু-বি ম্যাচ মেকিং) বৈঠকে অংশ নেবেন।

এছাড়াও প্রতিনিধিদলটি শ্রীলঙ্কার শিল্পমন্ত্রী, উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-অর্থমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার। বিদ্যমান অবস্থা বিবেচনায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, পর্যটন ও আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন ও শিল্প, নির্মাণ ও অবকাঠামো, লজিস্টিকস ও সাপ্লাই চেইন, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা এবং আর্থিক সেবার মতো সম্ভাবনাময় খাতে শ্রীলঙ্কার একক ও যৌথ বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুন, ২০২৫,  7:15 PM