ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন

সোলস ছাড়লেন নাসিম আলী খান

#
news image

সোলসের বয়স হলো ৫১ বছর। তার মধ্যে ৪৫ বছর ব্যান্ডটির সঙ্গে আছেন নাসিম আলী খান। কনসার্টে বা মঞ্চে যাঁরা সোলসের গান শুনেছেন, তাঁরা নিশ্চয়ই নাসিম আলী খানের কণ্ঠে শুনেছেন ‘ব্যস্ততা’, ‘চায়ের কাপে’, ‘মুখরিত জীবন’, ‘সাগরের প্রান্তরে’। সোলসের ইংরেজি সব গানেও কণ্ঠ দিতেন তিনি। এখন থেকে সেই সোলসে আর তাঁকে দেখা যাবে না। গতকাল বুধবার দুপুরে পল্লী বাংলাকে সোলসে না থাকার খবরটি নিজেই নিশ্চিত করেছেন নাসিম আলী খান। এরপর পার্থ বড়ুয়ার সঙ্গে কথা হলেও তিনি জানালেন, ‘নাসিম ভাই আমাদের সঙ্গে নেই।’

বছরখানেক ধরেই দেশে ও দেশের বাইরের কোনো মঞ্চে নাসিম আলী খানকে দেখা যাচ্ছিল না। ভক্তরাও ধোঁয়াশার মধ্যে ছিলেন। ব্যান্ড সদস্যদের সঙ্গে একাধিকবার কথা হলেও এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। এর মধ্যে ঢাকার উত্তরা ক্লাবের একটি অনুষ্ঠানে এককভাবে গান গেয়েছেন নাসিম আলী খান, যে অনুষ্ঠানের পোস্টারে তাঁর নামের পাশে লেখা ছিল ‘সোলসের প্রধান গায়ক’। সেই আয়োজনে সোলসের অন্য সদস্যরা ছিলেন না। এরপরও বিষয়টি নিয়ে এত দিন পরিষ্কার করে কিছুই বলছিলেন না সদস্যরা। অবশেষে গতকাল নাসিম আলী খান জানালেন, সোলসে তিনি আর নেই। তবে ব্যান্ডে না থাকলেও এককভাবে গান গেয়ে যাবেন। কারণ, গান তাঁর রক্তে মিশে আছে।

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  1:36 PM

news image
৩৩ বছর সোলসের হাল ধরে আছেন পার্থ বড়ুয়া। সঙ্গে এতদিন ছিলেন আরেক জ্যেষ্ঠ সদস্য (ডান থেকে দ্বিতীয়) নাসিম আলী খান