ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এইচএসসি পরীক্ষায় নকল: ১০ শিক্ষার্থী বহিষ্কার ও ৬ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

#
news image

পরীক্ষায় মুঠোফোনে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন নয়জন শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে বসেছিলেন। এসব অপরাধে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় নেত্রকোনার বারহাট্টায় দশজন শিক্ষার্থীকে বহিষ্কার ও ছয়জন কক্ষ পরিদর্শককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে লিখিত পরীক্ষায় (৩ জুলাই) বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ১০ জন পরীক্ষার্থীই বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন জানায়, বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে বহিষ্কার হওয়া দশজনের মধ্যে নয়জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তারা সবাই মুঠোফোন থেকে নকল করে লিখছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন। এসব অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় নয়জনের মোবাইল জব্দ করা হয়। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থীরা চলতি বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  10:32 PM