ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

রুয়েটে ৩ দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

#
news image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে আজ সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে ১টা পর্যন্ত নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন তারা।  

এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখার দাবিতে আন্দোলন করছে।

বক্তারা বলেন, টেকনিক্যাল দশম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী সকলেই সমান পরীক্ষার সুযোগ পান। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না। এজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে। 

এ ছাড়া নানা বৈষম্যের চিত্র তুলে ধরে তারা বলেন, বর্তমানে পিডিবিতে এই পদে বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ আর ডিপ্লোমা থেকে প্রমোশন প্রাপ্ত রয়েছে ৩৭ দশমিক ২ শতাংশ, এরপরও ডিপ্লোমাধারীরা ৫০ শতাংশ পর্যন্ত দাবি করছে। সরকারি প্রকৌশল বিভাগে অনুমোদিত কোটা ছিল ৩৩ শতাংশ কিন্তু বাস্তবে প্রমোশন দেয়া হয়েছে ৫১ দশমিক ৬ শতাংশ যা অনুমোদিত নয়। বিসিএসের মতো সর্বোচ্চ মেধাভিত্তিক নিয়োগেও ২০২৪ সালে গণপূর্ত ক্যাডারে প্রকৌশলীদের সংখ্যা মাত্র ২৫ জন। 

অন্যদিকে ২০২৪ সালে প্রমোশন প্রাপ্ত প্রকৌশলীর সংখ্যা ১৯ জন যা ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৩ শতাংশ, এতে কোটার সীমা লঙ্ঘন হয়েছে।  আন্দোলনকারীরা বলছেন,  বৈষম্যগুলো দূর করা হলে প্রকৌশল পেশায় মেধাবৃত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে, ইঞ্জিনিয়ার শব্দের অপব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

রাজশাহী প্রতিনিধি :

০৪ জুলাই, ২০২৫,  4:08 AM