ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি

#
news image

বাংলাদেশের  বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১১টায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন।

দুপক্ষের আলোচনায় শুল্ক বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

এসময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও চলমান শুল্ক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ পারস্পরিক সুবিধার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এ বৈঠক  বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ হয়।

বিস্তারিত আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক স্থান পায়।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের  পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন  বিভাগ থেকে শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শুক্রবারও এ আলোচনা চলবে।

নিজস্ব প্রতিবেদক :

১১ জুলাই, ২০২৫,  9:40 PM