ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

সিনেট নির্বাচনে ভোট দেবেন মিশরীয়রা

#
news image

মিশরীয়রা এই সপ্তাহে সিনেট নির্বাচনে তাদের ভোট দেবেন। এই নির্বাচনকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে। ব্যালটে সরকারপন্থী জোটের আধিপত্য রয়েছে এবং বিরোধী দলের যথেষ্ট উপস্থিতি নেই।

কায়রো থেকে এএফপি জানায়, সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের ভোটে পার্লামেন্টের উচ্চকক্ষের ৩০০ আসনের মধ্যে ২০০টি আসন নির্বাচন করা হবে। বাকি এক তৃতীয়াংশ আসন সরাসরি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নির্ধারণ করবেন। সিসি ২০১৩ সালে ইসলামপন্থী  প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর ক্ষমতায় বসেন।

ভোটের প্রাক্কালে কায়রোর চারপাশে ‘ন্যাশনাল লিস্ট ফর ইজিপ্ট’-এর প্রচারণায় নির্বাচনী পোস্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সরকারপন্থী জোটটি দলীয় তালিকার ভোটে কার্যকরভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছে।
১৩ সদস্যের এই জোটের নেতৃত্বে রয়েছে বর্তমানে সংসদে আধিপত্য বিস্তারকারি সিসিপন্থী মোস্তাকবাল ওয়াতান (জাতির ভবিষ্যৎ) দল এবং সাবেক মন্ত্রী এসাম আল-গাজ্জারের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট দল। মোস্তাকবাল ওয়াতান দলটি বর্তমানে পার্লামেন্টে চালকের আসনে রয়েছে।

সংরক্ষিত ১০০টি আসনের জন্য ৪০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তাদের অনেকেই জাতীয় তালিকাভুক্ত দলগুলোর সঙ্গে যুক্ত থাকায় প্রকৃত বিরোধী দলের তেমন উপস্থিতি নেই। 

সিনেটের প্রথম দফার ভোটের ফলাফল ১২ আগস্ট হবে বলে ধারণা করা হচ্ছে। মাসের শেষের দিকে দ্বিতীয় দফার ভোটের সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক ডেক্স :

০৩ আগস্ট, ২০২৫,  6:11 PM