ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আর এন সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কে শ্রেনী কক্ষে একই বিদ্যালয়ে অধ্যায়নরত দশম শ্রেণির এক শিক্ষার্থী কতৃক হেনস্তার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয়টি। এ ঘটনায় সোমবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আর এন সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী, শিক্ষক ইসমাইল হোসেন ও মানিক মিয়া প্রমুখ।
বক্তারা অভিযুক্ত দশম শ্রেনীর শিক্ষার্থী ইউসুফ আলীকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী শিক্ষককে হেনস্তা করার সাহস না পায়, সে জন্য কঠোর শাস্তির বিধান করার আহ্বান জানান তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৪ আগস্ট, ২০২৫,  8:20 PM