ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে মব সৃষ্টি করে আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের নেতারা বিষয়টি জানান।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদলের দীর্ঘদিনের প্রাণের দাবি। যদিও ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি স্পষ্ট, তারপরও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সাংগঠনিক নির্দেশনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরই অংশ হিসেবে ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ নিজ হল সংসদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিতে গেলে, প্রশাসনের ভূমিকা পালনকারী একদল শিক্ষার্থী বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় তারা ওই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা প্রদান করে।’

গণেশ অভিযোগ করে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় ওই হলের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি, একটি অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজনের জন্য ক্যাম্পাসের সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য মব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে আজ, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে গড়ে ওঠা আনন্দঘন পরিবেশে যখন আমরা প্রথমদিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাই, তখনই বাধার মুখে পড়তে হয়।’

নিজস্ব প্রতিবেদক :

১৯ আগস্ট, ২০২৫,  12:50 AM