ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গুলশানে ফার্নিচার কর্মচারী হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিকুর

#
news image

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।  গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় আসামি অভিনেতা সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট, ২০২৫,  12:29 AM