ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সেজন্য নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিলাম ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন আয়োজনের জন্য একটি টাইমলাইন দিতে। তবে সরকার যদি মনে করে প্রস্তুতি শেষ হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন দিতে চায়, তাতেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই।

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা জনমত তৈরির মাধ্যমে এ দাবিকে জোরালো করছি। শুধু সরকারের কাছে নয়, জনগণের কাছেও আমরা বিষয়টি তুলে ধরেছি। সারা দেশে আমাদের সভা-সমাবেশে এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেছি। জনগণও ধীরে ধীরে এই পদ্ধতির পক্ষে অবস্থান নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে নতুন রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ এখন একটি সুন্দর ও আধুনিক রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন পিআর পদ্ধতির পক্ষে মত দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট, ২০২৫,  9:50 PM