ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ

#
news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)।

আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টরসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকেই বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাকসু নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাজে বাধা প্রদান, চেয়ার-টেবিল ভাঙচুরসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা আকস্মিকভাবে হামলা চালায় এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। 

বিবৃতিতে ইউটিএফ নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ন্যাক্কারজনক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য বড় হুমকি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে বহিরাগত ও স্থানীয়দের পাশাপাশি অন্যকোনো সুযোগসন্ধানী গোষ্ঠী জড়িত আছে কিনা, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

ইউটিএফ আহত শিক্ষক-শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানায়। পাশাপাশি দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের ও শিক্ষার্থীদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:08 PM