ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই

#
news image

প্রখ্যাত বাউল শিল্পী, বাউল সম্রাট শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য বশির উদ্দিন সরকার মারা গেছেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বশির উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার শেষ সময়ের সঙ্গী আরেক বাউল লাল শাহ।

মৃত্যুকালে বশির উদ্দিনের বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।

বাউল আবদুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তার সুরভরা জীবনও।

প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশির উদ্দিন। বেহালার সুরে মাতোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান। গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা। মৃত্যুর আগে তিনি চারটি গানের বই লিখেছেন।

মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেছেন, আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু চারটি বই।

সহশিল্পীদের চাওয়া, তার গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।

নিজস্ব প্রতিবেদক :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:02 PM