ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে বিএনপি নেতা

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্থানীয় যুবদল কর্মী আল-আমিন বাবুর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
রোববার তিনি নিহত বাবুর পরিবারের খোঁজ নিতে তাদের স্থানীয় রেল কলোনী বস্তির ভাড়া বাসায় যান। এসময় বাবুর মা আয়েশার হাতে নগদ অনুদান তুলে দেন এবং যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহত বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। নিহত বাবুর মা আয়েশা জানান, বাবুই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই বাবু সংসারের হাল ধরেন। দুই ভাই-বোনের মধ্যে বাবু ছিলো বড়। আলোচিত কেমিক্যাল গোডাউনের পাশের একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দমকল কর্মীদের সহায়তায় এগিয়ে গেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার মারা যান।
আয়েশা দুঃখ প্রকাশ করে বলেন, এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ তাদের খোঁজ নেয়নি।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) প্রতিনিধি :

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:20 PM