ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

#
news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে ৭৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৭ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।     
 
গত ২৪ ঘণ্টায় ৭৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৫৪ হাজার ১১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।   
 
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ১৫ জন। এর মধ্যে ৬৫ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক চার শতাংশ নারী রয়েছেন।   
  
গত ২৪ ঘণ্টায় চারজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন।

নিজস্ব প্রতিবেদক :

১৬ অক্টোবর, ২০২৫,  12:16 AM