ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬

#
news image

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দিলোভাসি শহরে শনিবার ভোরে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গভর্নর ইলহামি আকতাস তুরস্কের বেসরকারি সংবাদমাধ্যম টিআরটি হাবার-কে বলেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌর কর্মীদের প্রচেষ্টায় দিলেভাসির আগুন নিয়ন্ত্রণে এসেছে এসেছে। দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনে দু’জন আহত হয়েছে।

তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো অজানা।

ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি একটি শিল্প শহর হিসেবে পরিচিত, যেখানে বহু গুদাম ও কারখানা রয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৯ নভেম্বর, ২০২৫,  2:27 AM