ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

‎পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব

#
news image

‎শিক্ষা সংস্কৃতিতে আমরা এক ধাপ এগিয়ে" এই  স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জমকালো আয়োজনে উপজেলা চত্বরের অবস্থিত ও পৌরসভা কর্তৃক পরিচালিত শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎প্রতি বছরের ন্যায় এবারও অত্র স্কুলে নবান্ন উৎসব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সমাপনী ক্লাস ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আজ সোমবার বেলা ১১ টায় প্রথমে স্কুলের স্কাউট শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথি বরণ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কাঠের পিঁড়িতে ধান মাড়াইয়ের মধ্যে দিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা করা হয়।

‎পরে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,স্কুলের অধ্যক্ষ আনিছুর রহমান বাচ্চু।

‎সহকারী শিক্ষক রাকিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেলিম আহমেদ।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,পৌরসভার হিসাব রক্ষক মোঃ আমিনুর রহমান, স্কুলের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা প্লাভী ও স্কাউট শিক্ষক ফিরোজ হোসেন প্রমুখ।

‎শেষে নবান্ন উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীন ঐতিহ্যবাহী নাচ গান ও বিভিন্ন পিঠা,পুলি পায়েস পরিবেশন ছাড়াও বৃত্তিপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কেটে ক্লাসপার্টি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

২৫ নভেম্বর, ২০২৫,  6:50 AM