ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

#
news image

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ভোক্তাদের কাছে ১ হাজার ২১৫ টাকার পরিবর্তে ১ হাজার ২৫৩ টাকায় বিক্রি হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘নতুন নির্ধারিত এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা। এটি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর এবং সব এলপিজি বিপণন কোম্পানি নতুন দামে এলপিজি বিক্রি করবে।’

বিইআরসি জানায়, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা।

তিনি আরও বলেন, সৌদি আরব-ভিত্তিক আরামকো প্রতি মাসের শুরুতে যেভাবে এলপিজির চুক্তিমূল্য (সিপি) নির্ধারণ করে, সেই ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ১৩টি ভিন্ন সাইজের এলপিজি-ভর্তি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসি অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে— লিটারপ্রতি ৫৭ দশমিক ৩২ টাকা, খুচরা পর্যায়ে রেটিকুলেটেড সিস্টেমে কেজিপ্রতি এলপিজি ১০০ দশমিক ৬৬ টাকা (বেসরকারি খাতের), এবং বেসরকারি খাতের গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম ঘনমিটার প্রতি ২২৩ দশমিক ৮০ টাকা।

বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, ১২.৫ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৫ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬৭১ টাকা, ১৮ কেজি ১ হাজার ৮৮০ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮ টাকা, ২২ কেজি ২ হাজার ২৯৮ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬১০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৬৯৯ টাকা।

নিজস্ব প্রতিবেদক :

০২ ডিসেম্বর, ২০২৫,  7:51 PM