ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ভাঙ্গায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

#
news image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সংশ্লিষ্ট দুই ইটভাটার কাছ থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দুপুর ০১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
 
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ফরিদপুর প্রতিনিধি :

০৮ জানুয়ারি, ২০২৬,  5:03 PM