ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স

#
news image

এমন এক সময় ছিলো মানুষের কাছে সংবাদ ও যোগাযোগের প্রধান মাধ্যম ছিলো হাতে লেখা চিঠি এবং মানুষ তার আপনজন ও কাছের মানুষের নিকট খরব পৌছানোর জন্যে চিঠির ওপরই নির্ভর করতেন ! দেশ বিদেশে প্রিয়জনের কাছে খবর ও সংবাদ বিনিময়ের মাধ্যমটি আজ হারিয়ে গেছে । 

বেশিদিন আগের কথা নয় আজ থেকে ১০/১২ বছর আগেও চিঠিই ছিলো যোগাযোগের জন্যে মানুষের প্রধান ভরসা ! সময়ের পরির্বতন ও প্রযুক্তি আবিস্কারের কাছে এই চিঠি এখন যাদুঘরে ! যদিও দাপ্তরিক ও অফিস আদালতে এখনও কিছু কিছু প্রচলিত আছে ;কিন্তু সময় ও প্রযুক্তি যেভাবে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো কিছুদিন পর তাও আর থাকবে না ! 

সময় ও চাহিদা এমন একটি বিষয় যা মানুষের আগের প্রয়োজনীয় ভাবনাগুলোকে পরির্বতন করে দেয় তেমনি এক সময়ের এই প্রয়োজনীয় ও সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হাতে লেখা চিঠি হারিয়ে গেছে ! ডাকবাক্স থাকে ফাঁকা।

বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন বলেন, চিঠি হলো যোগাযোগের অন্যতম মাধ্যম। চিঠির মাধ্যমে একজন আরেকজনের অনেক আপন হয়ে উঠে। পরিবারের সুখ দুঃখ প্রকাশ পায় চিঠির মাধ্যমে। আগে প্রযুক্তি এতটা উন্নত ছিল না। তাই মানুষ চিঠিকেই বেছে নিয়েছিল যোগাযোগের মাধ্যম হিসাবে। এখন খুব বেশি মানুষ ব্যক্তগত চিঠি দিতে পোস্ট অফিসে আসেন না। রেজিস্ট্রি ডাক, অফিশিয়াল চিঠি, সঞ্চয় হিসাব এগুলোই বেশি দেখা যায় পোস্ট অফিসে।

বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে মানুষ আর এখন চিঠি লেখার প্রয়োজন অনুভব করছে না। চিঠির বদলে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেশের প্রতিটি উপজেলায় পোস্ট অফিস থাকলেও নেই তেমন একটা চিঠির আদান-প্রদান। অন্যদিকে পোস্ট অফিসের লাল রঙের ডাক বাক্সটি পড়ে থাকছে অযত্ন আর অবহেলায়।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৬ এপ্রিল, ২০২৬,  1:26 PM