ঢাকা ১১ জুন, ২০২৬
শিরোনামঃ
হবিগঞ্জে ওভারটেকের সময় ট্রাক-সিএনজি সংঘর্ষ: নারীসহ চালকের মৃত্যু বেলকুচিতে অসুস্থ ব্যক্তির মৃত্যু নিয়ে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাগেরহাটে কৃষক দল নেতাকে হত্যার জেরে উত্তেজনা, বারুইপাড়ায় জামায়াত ইসলামীর অফিস ভাঙচুর হবিগন্জ দক্ষিণ অঞ্চল সমাবেশে ‘নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান’ দায়িত্বশীল কর্মী সমাবেশে  ঃআল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী  হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের বাঁশের তৈরি ধানের ডোল আসলাম চৌধুরীর শুনানি সোমবার, ফটিকছড়ি আসনের মামলার শুনানি আজও হয়নি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু পদ্মায় জলদস্যুদের হামলা ১ জনকে আহত করে স্পিডবোর্ডের ইঞ্জিন নিয়ে গেছে । টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্লান তৈরি করা হবে - জিসিসির প্রশাসক

বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত

#
news image

আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। 

দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে এই তিন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

​তৃণমূলের রায়ে উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির,সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সহধর্মিণী নারী নেত্রী রাহেলা বেগম  মনোনয়ন হয়েছেন।

​সংগঠন সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তারা এই মনোনয়ন নিশ্চিত করেছেন। দলীয় এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে তারা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

​আগামী নির্বাচনে বড়লেখার জনগণের অধিকার রক্ষায় এবং একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা, বিশ্লেষণ এবং সম্ভাবনার হিসাব-নিকাশ শুরু হয়েছে। ভোটের মাঠে কার প্রভাব কতোটা, কোন প্রার্থী কতটা গ্রহণযোগ্য-এসব প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ।নির্বাচন যত ঘনিয়ে আসছে,বড়লেখার রাজনীতিতে ততোই বাড়ছে উত্তাপ ও প্রত্যাশার ঢেউ। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেই ঢেউয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে, এখন অপেক্ষা, ভোটে সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়, আর জনসমর্থনের পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৬ এপ্রিল, ২০২৬,  1:39 PM