ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

গাছা থানা প্রেসক্লাবের কমিটি গঠন, আনিসুল সভাপতি, সোহেল সম্পাদক নির্বাচিত

#
news image

গাজীপুর মহানগরের গাছা এলাকায় সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘গাছা থানা প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে গাছা থানা এলাকায় এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​নবনির্বাচিত কমিটিতে আনিসুল ইসলাম (প্রাইম টিভি) সভাপতি এবং মোঃ সোহেল মিয়া (বাংলা নিউজ টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি (১) মোঃ রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন), সহ-সভাপতি (২) মোঃ শাহাদাৎ হোসেন শাওন (দৈনিক বাস্তবতা), যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ (আমাদের সংবাদ), সাংগঠনিক সম্পাদক এস.এম. মেহেদী হাসান (দৈনিক নববাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ ভূইয়া (দৈনিক বার্তা সরণি), দপ্তর সম্পাদক শরিফ ওমর টুটুল (প্রতিদিনের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম ফরহাদ (দৈনিক নতুন সময়), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া সিকদার (দৈনিক আলোকিত সকাল) , কার্যনির্বাহী সদস্য রেজাউল কবির রাজিব (যায়যায়দিন) এবং মোঃ মাসুদ রানা (জি প্লাস টিভি)। 

​কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও জনভোগান্তির কথা তুলে ধরাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। অপসাংবাদিকতা রোধ এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ক্লাবটি মাইলফলক হিসেবে কাজ করবে। পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটি নিয়মিত কর্মশালা ও সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ ইকবাল হোসাইন :

০৯ জানুয়ারি, ২০২৬,  8:20 PM