ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

বড়লেখা - জুড়ী আসনে জনগণের সুস্থতা ও মঙ্গল কামনায় জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের গণসংযোগ শুরু

#
news image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই জনগণের সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক মঙ্গল কামনা করে গণসংযোগ শুরু করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 

একটি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও নৈতিক রাজনীতির অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দেশের জনগণ, রাষ্ট্রের স্থিতিশীলতা ও একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত শেষে মাওলানা আমিনুল ইসলাম  নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। 

গণসংযোগকালে তিনি দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে তাঁর নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শকে সামনে রেখে দলটি দীর্ঘদিন ধরে সমাজে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহভীতি, সততা ও নৈতিকতার মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলাই জামায়াতের মূল দর্শন।

তিনি আরো বলেন,জামায়াত বিশ্বাস করে নেতৃত্ব একটি আমানত, যা শুধুমাত্র যোগ্য, সৎ ও নৈতিক চরিত্রসম্পন্ন ব্যক্তির হাতেই ন্যস্ত হওয়া উচিত। অর্থনৈতিক স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার সেবার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ন্যায়পরায়ণ ও মূল্যবোধনির্ভর রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল উদ্দেশ্য। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না এবং নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ডে দলটি জড়াবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। এই সময়ের মধ্যে মৌলভীবাজার -১ (বড়লেখা- জুড়ী) আসনের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দলীয় নেতারা।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২২ জানুয়ারি, ২০২৬,  11:04 PM