ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের

#
news image

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এরদোয়ানের কার্যালয় জানায়, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।

আরও জানানো হয়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং বিরাজমান সমস্যাগুলো নিরসনে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।’

বিবৃতিতে বলা হয়, দুই নেতা ওই অঞ্চলের ‘ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সংকট নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার উদ্দেশ্যে বর্তমানে ইস্তাম্বুল সফরে রয়েছেন। 

আন্তর্জাতিক ডেক্স :

৩০ জানুয়ারি, ২০২৬,  8:29 PM