ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দনাইশে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ইমরুল আটক

#
news image

কক্সবাজার সংলগ্ন চন্দনাইশ এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে যৌথ বাহিনী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে ১টি এলজি ও একটি ওয়ান শ্যুটার গানসহ চিহ্নিত সন্ত্রাসী ইমরুল কায়েসকে গ্রেফতার করা হয়েছে।
​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (০১ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী রেল স্টেশন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এই সফল অভিযান চালায়।
​অভিযানকালে আটককৃত সন্ত্রাসীর কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি মারাত্মক সব অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, ​০১টি এলজি (LG), ০১টি ওয়ান, শ্যুটার পিস্তল, অস্ত্র মেরামতের বিশেষ কিট ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে দোহাজারী ও তৎসংলগ্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। মূলত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই লক্ষ্যেই সেনাবাহিনী এই 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।
​গ্রেফতারকৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  3:03 PM