ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কাজী বেলাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব,বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

#
news image

"শীত-কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা"’ এই স্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাজী বেলাল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলার চর ফকিরা ইউনিয়নে কাজী বেলাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারুল আজিম সবুজের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেসবাহ উদ্দিন এর সঞ্চালনায় এই বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
 
লোকজ ঐতিহ্য ও নারীদের শিল্প নৈপুণ্যের ধারক ও বাহক রূপেও পিঠা বিবেচিত হয়ে থাকে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই পিঠা উৎসব। প্রতি বছর শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতেই মুলত এই উৎসবের আয়োজনের কথা জানান স্কুল কর্তৃপক্ষ।
 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল। 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজি বেলাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠিতা কাজী এম এ করীম বেলাল,কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক ভূইয়া।
 
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আবুল খায়ের, শহীদ মুক্তিযোদ্ধা এ.এস.আই উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম রাব্বানী বিপ্লব, আহছান উল্যাহ মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে আয়োজিত এ উৎসবে সর্বমোট ৬টি পিঠার স্টল অংশগ্রহণ করেন। এতে ভাপা পিঠা, চিতই পিঠা,পুলি পিঠা,পাটি-সাপটা পিঠা, দুধ-চিতইসহ বিভিন্ন স্বাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
 
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  4:22 PM