ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

দুর্গম রুমায় বিএনপির গণসংযোগ–পথসভা; নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী আমেজ, জয়ের ব্যাপারে আশাবাদ

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমায় ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি। বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারী)  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও রুমা বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রচারণাকালে তারা বলেন, পাহাড়ি জনপদের মানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. জাবেদ রেজা বলেন, পাহাড়ে টেকসই উন্নয়ন, শান্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অপরিহার্য। রুমার জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভোটের মাধ্যমেই তারা সে বার্তা দেবে। তিনি আরও বলেন, দলীয় প্রার্থী সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

নেতাবৃন্দরা বলেন, রুমা উপজেলায় সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় সময়ের অপেক্ষা মাত্র। এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

রুমা (বান্দরবান) প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  4:51 PM