ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বড়লেখা-জুড়ি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা,লড়াই হবে হাড্ডাহাড্ডি

#
news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার - ১ বড়লেখা-জুড়ি আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে।

চলছে নির্বাচনী প্রচার–প্রচারণা। দেওয়া হচ্ছে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। মৌলভীবাজার -১ সংসদীয় আসনে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক সহ বিভিন্ন প্রচার–প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 

এই আসনে জামায়াত ও বিএনপিসহ ৫ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে জাতীয়তাবাদী বিএনপির প্রার্থী নাছির উদ্দীন আহমদ মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠে সক্রিয় রয়েছেন দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জমায়াত ইসলামী বাংলাদেশ এর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম । এছাড়া বাংলাদেশ আল ইসলাহর স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ  কাপ পিরিছ এবং আহমদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার–১ বড়লেখা জুড়ি আসনে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং, পথসভা ও গণসংযোগ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নাছির উদ্দীন মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশ শাসনের ধারাবাহিকতা, রাস্তাঘাট উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ প্রতিটি পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় থেকে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কথা তুলে ধরছেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। মানবিকতারে দেশ গড়া,  রাস্তাঘাট নির্মাণ, ঘুষ দুর্নীতি চুরি বন্ধ করে বড়লেখা জুড়িকে আধুনিকায়ন করা সহ নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছেন তিনি।

এছাড়া বাংলাদেশ আল ইসলাহের প্রার্থী মুফতি বেলাল আহমদ কাপ পিরিছ এবং আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে বড়লেখা জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পথসভা ও উঠান বৈঠক করছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

দিন রাত এই চার প্রার্থীর প্রচারণায় সরগরম পুরো বড়লেখা জুড়ি উপজেলা। ভোটাররাও মনোযোগ দিয়ে শুনছেন প্রার্থীদের প্রতিশ্রুতি ও বক্তব্য।

তবে সাধারণ ভোটাররা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে যে ব্যাক্তি সবসময়ই তাদের পাশে থাকবে সে রকম সৎ এবং উন্নয়নমূলক কাজ করবে এমন কাউকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা এবার । কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে নির্বাচনী লড়াই হবে হাড্ডাহাড্ডি।

নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী প্রচারণা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত মৌলভীবাজার–১ বড়লেখা জুড়ি আসনের ভোটাররা কাকে বেছে নেবেন তাদের সংসদ সদস্য হিসেবে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  5:31 PM