ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা পরিকল্পনা: মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

#
news image

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে রংপুর বিভাগে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। এ লক্ষ্যে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার সকাল সাড়ে ১১টায় এক বিশেষ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‎ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
‎রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র‍্যাব-১৩’র দায়িত্বাধীন ৩২টি আসনে মোট ৪ হাজার ৬২০টি ভোটকেন্দ্র রয়েছে। এসব এলাকায় ঝুঁকি পর্যালোচনা করে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎নির্বাচন উপলক্ষে র‍্যাব-১৩ এর আওতাধীন জেলাগুলোতে ৬৪টি টহল দল, একাধিক মোবাইল ও স্ট্রাইকিং টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।
‎র‍্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা নজরদারিতে রাখা হবে। প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
‎এ সময় ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প। তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাব-১৩ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
‎মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে কাজ করবে বলেও জানানো হয়।
‎র‍্যাব-১৩ জানিয়েছে, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে বাহিনীর প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:23 PM