ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে - জেলা প্রশাসক হবিগঞ্জ গাজীপুরে ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি কুষ্টিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯৯ শিক্ষার্থী গলাচিপায় খোলা আকাশের নিচে দুই অসহায় পরিবার পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডে রূপান্তরে উদ্যোগ নেওয়া হবে বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

কুষ্টিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯৯ শিক্ষার্থী

#
news image

কুষ্টিয়ায় উৎসবমুখর ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে প্রথম দিনের পরীক্ষায় জেলার তিনটি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ২৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এসএসসি (সাধারণ) পরীক্ষায় বাংলা আবশ্যিক ১ম পত্র ও সহজ বাংলা ১ম পত্রে জেলায় মোট ৩৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৬ হাজার ৩৬২ জন এবং অনুপস্থিত ছিল ২২০ জন শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসন।

​মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে জেলায় মোট ৮টি কেন্দ্রে ১ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৪৯১ জন। এই বিভাগে অনুপস্থিত ছিল ৫৩ জন পরীক্ষার্থী।

​অন্যদিকে, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বাংলা-২ বিষয়ে জেলার ১০টি কেন্দ্রে মোট ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৬৬ জন অংশগ্রহণ করেছে। ভোকেশনাল শাখায় ছাত্র উপস্থিতির সংখ্যা ১ হাজার ৭২৬ জন এবং ছাত্রী ৪৪০ জন। এই বিভাগে মোট ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যার মধ্যে ১৩ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী।কঠোর নজরদারিতে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

​প্রথম দিনে জেলায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি, যা অত্যন্ত ইতিবাচক। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

​এদিকে, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়। যানজট নিরসনে ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক পুলিশকেও বিশেষ তৎপর থাকতে দেখা গেছে। অভিভাবকরাও প্রথম দিনের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মো: কামরুজ্জামান (রিপন), কুষ্টিয়া প্রতিনিধি :

২১ এপ্রিল, ২০২৬,  8:09 PM