ঢাকা ০৫ মে, ২০২৬
শিরোনামঃ
বদরগঞ্জে দিনমজুরের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী ​ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন “ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”: গাজীপুরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ স্বামীর মৃত্যুর পরও থামেনি নির্যাতন—দুই সন্তানকে বুকে নিয়ে ঘরছাড়া ফেরদাউসির আর্তনাদ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-৫রাজশাহী কর্তৃক  বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  গাজীপুরে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাব: ৫ মাসে আক্রান্ত ৫৬০, ২৪ ঘণ্টায় ২ মৃত্যু কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান: অস্ত্র-ইয়াবা-গাঁজাসহ আটক ৬ ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন

#
news image

উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।
এসময় পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য মো. শামীম হোসেন সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ি ও রাস্তার পাশে সজিনা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তাই সবাইকে নিজ নিজ আঙিনা ও রাস্তার পাশে বেশি বেশি সজিনা চারা রোপণের আহ্বান জানান তিনি।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০২ মে, ২০২৬,  9:01 PM