“ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”: গাজীপুরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ
শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি :
০৪ মে, ২০২৬, 9:04 PM

“ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও চান্দনা চৌরাস্তা এলাকায় উচ্ছেদকৃত হকাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া শতাধিক হকার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হকারদের দাবি, উচ্ছেদের পর থেকে তারা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ফুটপাতে বসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে রোববার (৩ মে) কোনাবাড়ি এলাকায় একই দাবিতে হকাররা অবস্থান কর্মসূচিও পালন করে তাদের পুনর্বাসনের দাবি উত্থাপন করেন।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে, যা সচেতন মহলে প্রশংসিত হলেও হকারদের মাঝে তীব্র অভাব-অনটন সৃষ্টি করেছে।