হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
০৪ মে, ২০২৬, 8:54 PM

অদ্য রবিবার, ৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী মহোদয়ের সঞ্চালনায় সকাল ১০:০০ ঘটিকায় সভাটি শুরু হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ. কে. এম. সালিমুল হক, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), অফিসার ইনচার্জবৃন্দ (সকল থানা), ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শ্রবণ করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মহোদয় খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্তসহ বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় নিজ হাতে অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করেন।
পরিশেষে, পেশাদারিত্ব ও সেবার মান অক্ষুণ্ণ রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।