ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বড়লেখার কৃতি সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী শপথ নিয়েছেন। 

আজ রবিবার রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যে হিসাবে তার নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বড়লেখা ও জুড়ীর মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। শিক্ষা, রাজনৈতিক সচেতনতা ও ভদ্র ব্যক্তিত্বের কারণে তিনি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে একজন সম্ভাবনাময় নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সংসদে বড়লেখা ও জুড়ীর রাজনীতিতে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের প্রতিক হিসাবে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি সকলের দোয়া কামনা করেন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৪ মে, ২০২৬,  9:10 PM