ঢাকা ০৫ মে, ২০২৬
শিরোনামঃ
বদরগঞ্জে দিনমজুরের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী ​ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন “ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”: গাজীপুরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ স্বামীর মৃত্যুর পরও থামেনি নির্যাতন—দুই সন্তানকে বুকে নিয়ে ঘরছাড়া ফেরদাউসির আর্তনাদ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-৫রাজশাহী কর্তৃক  বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  গাজীপুরে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাব: ৫ মাসে আক্রান্ত ৫৬০, ২৪ ঘণ্টায় ২ মৃত্যু কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান: অস্ত্র-ইয়াবা-গাঁজাসহ আটক ৬ ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে ধর্ষণ ও হত্যার দাবী মিথ্যা : বাংলাফ্যাক্ট

#
news image

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে বিএনপির নেতা-কর্মীরা-এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি মিথ্যা। মূলত ঘটনাটি গত ৩০ এপ্রিল ফরিদপুরের কাফুরা এলাকা থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার। এই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নেই বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

নিজস্ব প্রতিবেদক :

০৪ মে, ২০২৬,  7:31 PM