ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন

রক্তাক্ত কাপাসিয়া: একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন, স্বামী পলাতক

#
news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারের স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ ৫ জনকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহতদের পরিচয় শারমিন (৩০): ফোরকান মিয়ার স্ত্রী, মীম (১৫): বড় মেয়ে, হাবিবা (৮): মেজো মেয়ে, ফারিয়া (২): ছোট মেয়ে, রসুল মিয়া (২২): ফোরকান মিয়ার শ্যালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শনিবার ভোরে প্রতিবেশীরা বাড়িতে পাঁচটি গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকেই শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক এবং ওই গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এবং সিআইডির একটি বিশেষজ্ঞ দল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, "প্রাথমিক আলামত ও তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।"

এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি :

০৯ মে, ২০২৬,  8:45 PM