মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
১০ মে, ২০২৬, 7:38 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী। বিদ্যুতের তীব্র শকে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি সামান্য অসতর্কতা কীভাবে একটি পরিবারের স্বপ্ন কেড়ে নিতে পারে, এ ঘটনা তারই নির্মম উদাহরণ। তিনি সবাইকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কিশোরীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ ও চার্জার ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

সম্পর্কিত