ঢাকা ১১ মে, ২০২৬
শিরোনামঃ
হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩ সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৪০ লাখ মিটার অবৈধ জাল জব্দ রাজধানীতে বসছে ২৭টি কোরবানির পশুর হাট, এবার সারুলিয়ায় হাট বসছে না সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৩৩২টি মামলা নিষ্পত্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকেন্দ্রিক বাজেটের আহ্বান জেবিসিসিআই’র গাজীপুর ডিসির দ্রুত পদক্ষেপে হত্যাকাণ্ডের শিকার ৫ জনের মরদেহ গোপালগঞ্জে দাফন সম্পন্ন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপের আবেদন শুরু

নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ও ঘর দখলের অভিযোগ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

#
news image

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকের বিরুদ্ধে এক স্কুল শিক্ষকের জমি ও দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। রবিবার (১০ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তালুকদার আলতাব হোসেনের কন্যা ফারজানা জান্নাত এই অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ফারজানা জান্নাত জানান, তার পিতা রামপাল উপজেলার সদরে ওয়ারিশ ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে ভবন ও দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তাদের ভবনের পাশে জমি ক্রয় করার পর থেকেই অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক তাদের দোকান ও ভাড়াটিয়ার ঘর দখলের পায়তারা শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে ওমর ফারুকের নির্দেশে শেখ ইসরাফিল ও হাওলাদার রফিকুল ইসলামসহ ১০-১২ জন ব্যক্তি ভাড়া দেয়া দোকানঘর ভাঙচুর শুরু করে। তাৎক্ষণিকভাবে '৯৯৯'-এ কল করা হলে রামপাল থানার এসআই প্রদীপ কুমার ঘটনাস্থলে এলেও ভাঙচুর বন্ধে কোনো কার্যকর ভূমিকা নেননি বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।
ফারজানা জান্নাত বলেন, "আমরা এ ঘটনায় থানায় এজাহার এবং খুলনা ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো অদৃশ্য কারণে পুলিশ তদন্ত বা ব্যবস্থা নেয়নি। এমনকি আদালত (দেঃ ৩০৬/২৫ নং মামলা) স্থিতিবস্থা ও নিষেধাজ্ঞা জারি করলেও আসামীরা তা অমান্য করে তড়িঘড়ি করে ৪টি দোকান ও ২টি বসত ঘর ভেঙে মালামাল লুট করে সেখানে পাকা দেয়াল তুলে ঘর নির্মাণ শুরু করেছে।"
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় ওমর ফারুকের প্রভাবের কারণে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। উল্টো ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অসহায় পরিবারের পক্ষ থেকে ফারজানা জান্নাত জমি উদ্ধার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং স্থানীয় সংসদ সদস্য তথা পরিবেশ ও বন উপমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১০ মে, ২০২৬,  7:33 PM