ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার (৩০মে) সকাল ১১টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল (৩৫) একই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে। ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করেছে।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।শনিবার সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

৩০ মে, ২০২৬,  4:06 PM