ঢাকা ৩১ মে, ২০২৬
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের র‍্যালি মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী বাগেরহাটে হত্যার উদ্দেশ্যে হামলা: মামা-ভাগ্নেসহ তিনজন গুরুতর আহত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’: নাওয়াফ সালাম ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনাল্ডো, কলম্বিয়ার আশা-ভরসা দিয়াজ নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

বাগেরহাটে হত্যার উদ্দেশ্যে হামলা: মামা-ভাগ্নেসহ তিনজন গুরুতর আহত

#
news image

বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী-মৌরাঙ্গা এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মামা-ভাগ্নেসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— শেখ ওহিদ (৪১), পিতা মৃত মজিবর রহমান, সাং রামপাল বারুইপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সেখ ওহিদ(৪১), তার আপন দুই মামা একই এলাকার মৃত কামাল উদ্দিন এর ছেলে শেখ আব্দুস ছালাম (৫৫) ও শেখ কালাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে চাকশ্রী-মৌরাঙ্গা এলাকার একটি মাছের ঘের জোরপূর্বক কেটে দখল নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ঘেরের মালিকপক্ষ বাধা দিলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে শেখ ওহিদ ও শেখ আব্দুস ছালামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে গেলে শেখ কালামের ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগে জানান, মৎসকের জোরপূর্বক কেটে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গেলেই চাকশ্রী এলাকার বাদশা (৫০),  ফয়সাল (২৮), হাফিজ ওরফে আলা (৩০), ছালাম (৩৫) বাারুইপাড়া এলাকার দিদার (৫০),  (৫২), ছালাম (৩০), ইমরান (২৮), কালাম (৫২) তুহিন (৪৬) কারিমুন (৩০) দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।  এছাড়া আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের স্বজনরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে মাছের ঘেরের বেড়ী কেটে দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩১ মে, ২০২৬,  9:55 PM